ঢাকাWednesday , 8 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষ্ণনগরে চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

admin
August 8, 2018 4:29 pm
Link Copied!

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার হয়েছে। বুধবার (৮ আগস্ট) বিকেল ৪টায় কৃষ্ণনগর বাজারের বিসমিল্লাহ মেডিকেল ফার্মেসি থেকে ল্যাপটপটি উদ্ধার করেছেন ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন।
বিসমিল্লাহ মেডিকেল ফার্মেসীর সত্বাধিকারি ইমরান হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, ল্যাপটপ ক্রেতা স্বপন বিশ্বাসের ছেলে অচিন্ত্য বিশ্বাস, ধর্মদাস বসাকের ছেলে সম্রাট, সেকেন্দার এর ছেলে আব্দুল্লাহকে আটক করা হয়েছে।
তাদের দেওয়া সূত্র ধরে চোর দলের সদস্য আমিমুল ইহসান এর ছেলে হাবিবুল্লাহকে আটক করে স্থানীয় জনগণ। পরে আটককৃতদের কালিগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩১ জুলাই গভীর রাতে তিনটি তালা ও গ্রিল কেটে ল্যাপটপ, প্রজেক্টর, ফ্যানসহ মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।