ঢাকাTuesday , 7 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সখিপুরে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় শুভেচ্ছা মিছিল

admin
August 7, 2018 3:22 pm
Link Copied!

কলেজ প্রতিনিধি (দেবহাটা): দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলার সখিপুরস্থ কেবিএ কলেজের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় কেবিএ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, কেবিএ কলেজ বিজ্ঞান বিভাগের ছাত্র আসিফ মাহমুদ, জাকির হোসেন প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেবিএ কলেজের শিক্ষক আকরাম হোসেন, শাহনুর রহমান, সঞ্জয় কুমার, শচিন্দ্র নাথ, হাসান কবীর, তৌহিদুজ্জামান, আবু তালেব প্রমুখ।
এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি কেবিএ কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে সখিপুর মোড়ে গিয়ে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।