ঢাকাTuesday , 7 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবিতে স্মারকলিপি পেশ

admin
August 7, 2018 4:43 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের হত্যাকারী পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির দণ্ড কার্যকরের দাবিতে কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৭ আগস্ট) কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগের নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নুর আহমেদ মাছুমের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান, কুশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মীর আবু বক্কর, সাধারণ সম্পাদ বোরহান উদ্দিন, কুশুলিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী রাহিত হাসান, ধলবাড়িয়া ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান বাবু, মথুরেশপুর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল হাসানসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।