ঢাকাTuesday , 7 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলায় ট্রাফিক আইনে ৩ দিনে ৭৩২ মামলা, ৪৭টি যানবাহন জব্দ

admin
August 7, 2018 3:26 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ট্রাফিক সপ্তাহ উপলক্ষ্যে গত তিন দিনে পুলিশ ও বিআরটিএ’র যৌথ অভিযানে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৭৩২টি মামলা দায়ের ও ৪৭টি যানবাহন জব্দ করা হয়েছে। রবিবার (৫ আগস্ট) থেকে শুরু হওয়া ট্রাফিক সপ্তাহে সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে ট্রাফিক আইন বাস্তবায়নে এ অভিযান চালানো হয়। ‘ট্রাফিক আইন মেনে চলুন, ট্রাফিক পুলিশকে সহযোগিতা করুন, ট্রাফিক শৃঙ্খলা একটি জাতির সভ্যতার প্রতীক’ শ্লোগানে ট্রাফিক সপ্তাহ উপলক্ষ্যে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট, খুলনা রোড মোড়, বিনেরপোতা, পালিটেকনিক মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও বিআরটিএ যৌথ অভিযান চালিয়ে যানবাহনের কাগজ-পত্র তল্লাশি চালাচ্ছে। ট্রাফিক সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার সকাল থেকে সাতক্ষীরার পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান সড়ক-মহাসড়কে নিজে দাড়িয়ে এই অভিযানে নেতৃত্ব দেন এবং যাবাহনের কাগজপত্র চেক করেন। সাতক্ষীরা বিআরটিএ’র সহকারি পরিচালক প্রকৌশলী তানভির আহমেদ জানান, ফিটনেস, রুট পারমিট, রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় গত তিন দিনে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৭৩২টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া কোন কাগজপত্র না থাকায় মোটরসাইকেল, পিকআপ ও বাসসহ বিভিন্ন প্রকার ৪৭টি যানবাহন জব্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।