ঢাকাTuesday , 7 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গাড়ির লাইসেন্স না থাকায় ৪ জনের জরিমানা

admin
August 7, 2018 6:26 pm
Link Copied!

ডেস্ক রির্পোট: সাতক্ষীরায় গাড়ির লাইসেন্স না থাকায় মোটরসাইকেল, ট্রাক ও বাসের চার চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ আগস্ট) বিকেল ৪টার দিকে সদর উপজেলার ছয়ঘোরিয়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার ও আমিনুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে এ জরিমানা করেন।
এই সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা বিআরটিএ’র সহকারি পরিচালক তানভীর আহমেদ।
ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার ও আমিনুল ইসলাম বলেন, বেপরোয়া গাড়ি চালনো, লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস ও রুট পারমিট ব্যতীত গাড়ি চালানোর অপরাধে ১৯৮৩ সালে মোটরযান অধ্যাদেশ এর ১৩৭, ১৩৮ ধারা অনুযায়ী চালক মো. জাহাঙ্গীর আলম, মারুফ হোসাইন, মো. সোহারব হোসেন ও মামুন পরিবহনের মালিক মো. সবুজ মিয়াকে পাঁচশ টাকা করে জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, এসময় শতাধিক গাড়ি চেক করা হয় এবং গাড়িচালক ও যাত্রীদের সতর্কতামূলক নির্দেশনা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।