ঢাকাMonday , 6 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতি সভা

admin
August 6, 2018 4:42 pm
Link Copied!

ফিংড়ী প্রতিনিধি: সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ আগস্ট) সন্ধ্যায় ফিংড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফিংড়ীর ইউপি চেয়ারম্যান সামছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আ’লীগের যুগ্ম-সম্পাদক মহাদেব কুমার ঘোষ, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ডা. গোবিন্দ দাশ, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম সানা, ফিংড়ীর ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রকিব ঢালী, সাবেক ইউপি সদস্য কৃষ্ণপদ সরকার, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় দাশ, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবা উদ্দীন টপি, যুগ্ম আহবায়ক আজমীর হোসেন বাবু প্রমুখ। আলোচনা সভায় আগামী ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।