ঢাকাMonday , 6 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ৪ হোটেল মালিককে জরিমানা

admin
August 6, 2018 4:53 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে অস্বাস্থ্যকর পরিবেশ ও নিম্নমানের খাবার পরিবেশন করার অপরাধে দুই হোটেল মালিক ও দুই মিষ্টান্ন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ আগস্ট) সকালে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজজামান বাসস্ট্যান্ড সংলগ্ন হোটেল ও মিষ্টির দোকানগুলোতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজজামান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় অস্বাস্থ্যকর পরিবেশ ও ভোক্তাদের মাঝে নিম্নমানের খাবার পরিবেশন করার অপরাধে দুই হোটেল মালিক ও দুই মিষ্টান্ন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। প্রত্যেক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। অভিযান চলাকালে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জরিমানাকৃত এবং অন্যান্য হোটেল রেঁস্তোরাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাদ্য পরিবেশন করার জন্য আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।