বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শহরের মুনজিতপুরস্থ মীর মোকছেদ আলী স্কুলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ আগস্ট) অনুষ্ঠিত সভায় স্কুল পরিচালনা পর্ষদের সদস্য শেখ আজিজুল হকের সভাপতিত্বে ও অধ্যক্ষ সৈয়দ মহিউদ্দীন হাসেমীর পরিচালনায় বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক সৈয়দ সায়েম আলি, মারুফা খাতুন, আ. সালাম, শিউলি খাতুন, সুরাইয়া সীমা, সুমাইয়া সুলতানা, সুরাইয়া ইয়াসমিন প্রমুখ। সভায় শোক দিবস উপলক্ষ্যে আগামী ১২ তারিখ সকাল ১০টায় চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া ১৫ আগস্ট দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হবে। (প্রেস বিজ্ঞপ্তি)
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
