ঢাকাMonday , 6 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুর ধলিগাতি স্কুলের সভাপতি নির্বাচিত হলেন যুবলীগ নেতা সুমন

admin
August 6, 2018 5:02 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যুবলীগ নেতা ইলিয়াস হোসেন সুমন মণিরামপুরের ধলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। রোববার (৫ আগস্ট) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকারের কার্যালয়ে উপস্থিত ম্যানেজিং কমিটির সদস্যদের সর্বসম্মতিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তিনি সভাপতি নির্বাচিত হন। বিষয়টি ওই বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হাবিবুর রহমান নিশ্চিত করেছেন। সুমন উপজেলার শ্যামকুড় ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়কের দায়িত্বে আছেন। এদিকে নবনির্বাচিত সভাপতি সুমনসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।