ঢাকাMonday , 6 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে আ’লীগ নেতা হাফিজুর রহমানের মৃত্যু

admin
August 6, 2018 5:06 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরের আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান মৃত্যুবরণ করেছেন। রোববার (৫ আগস্ট) রাত ৮টার দিকে যশোরের একটি বে-সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি উপজেলার মাহমুদকাটি গ্রামের শীষ খাঁর ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক ছিলেন। তার বয়স হয়েছিলো ৫৫ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার বিকেলে তিনি বুকে ব্যথা অনুভব করেন। এসময় পরিবারের সদস্যরা তাকে যশোরের একটি বে-সরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত ৮টার দিকে মারা যান। এদিকে, তার মৃত্যুর খবর শুনে স্থানীয় এমপি স্বপন ভট্টাচার্য্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র কাজী মাহমুদুল হাসান, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, আমজাদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মরহুমের বাসভবনে ছুটে যান এবং জানাযায় অংশ নেন। সোমবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।