ঢাকাMonday , 6 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধলবাড়িয়ায় কালভার্ট ভেঙে জনদুর্ভোগ

admin
August 6, 2018 4:25 pm
Link Copied!

ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছাসহ আশপাশের কয়েকটি বিলের পানি নিষ্কাশনের একমাত্র পথ কলকলি খাল। এ খালে পানি যাওয়ার জন্য প্রধান সড়কের নীচে নির্মাণ করা হয় কালভার্ট। সম্প্রতি কালভার্ট ভেঙে যাওয়ায় কদমতলা বাজার থেকে খড়মী সড়কটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয় ও মুড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ এলাকাবাসী।
এদিকে, এই কালভার্ট ও সড়ক ব্যবহার করে ইউনিয়নের মুড়াগাছা, খড়মী, আশিকুড়া, বলারহুলা, শিবপুর, মলেঙ্গাসহ আট গ্রামের অন্তত ১০ হাজার মানুষ কদমতলা, রতনপুর, নূরনগর বাজারসহ উপজেলা সদরে যাতায়াত করে।
এলাকাবাসী জানায়, এক মাসে অতিরিক্ত বৃষ্টির পানি চলাচলের কারণে নীচের মাটি সরে গিয়ে কালভার্টটি ভেঙে যায়। বর্তমানে এ রাস্তা দিয়ে সাধারণ ও ভারী যানবাহনসহ শিশু শিক্ষার্থীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বেড়েছে দুর্ভোগও।
ওই এলাকার আনারুল ইসলাম জানান, আমরা এলাকা থেকে অন্য স্থানে ভারী মালামাল আদান প্রদান করতে পারছি না। এতে আমাদের অনেক সমস্যা হচ্ছে। এখানে জরুরী ভিত্তিতে একটি কালভার্ট নির্মাণ করা প্রয়োজন।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুস সাত্তার বলেন, চলাচলের জন্য কালভার্টটি স্থানীয়রা সাময়িকভাবে মেরামত করেছে। তবে দ্রুতই সড়কে কালভার্ট নির্মাণের ব্যবস্থা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।