ঢাকাMonday , 6 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

‘আমার সোনার পরিবার’ দিবস উপলক্ষ্যে আলোচনা

admin
August 6, 2018 3:20 pm
Link Copied!

বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার উন্নয়নের প্রত্যয় নিয়ে আমার সোনার পরিবার দিবস উদযাপন করা হয়েছে। সোমবার ঋশিল্পীতে সংস্থাটির শিক্ষা সহায়তা প্রকল্পের আওতায় এ উপলক্ষ্যে আলোচনা সভা আয়োজন করা হয়।
ঋশিল্পীর ভারপ্রাপ্ত পরিচালক এমএ বারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঋশিল্পীর প্রেসিডেন্ট মণিকা তোজি।
প্রধান অতিথির বক্তব্যে মণিকা তোজি নারী উন্নয়নে ও বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে একসাথে কাজ করে যাওয়ার আহবান জানান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আরকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাগফুর রহমান, মাছখোলা হাইস্কুলের প্রধান শিক্ষক শাহজাহান আলি, বিকে বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল কবির ও ঋশিল্পী সেন্টার স্কুলের প্রধান শিক্ষক বাবলুর রহমান, এডুকেশন সাপোর্ট প্রোগ্রামের প্রকল্প ব্যবস্থাপক যোষেফ খাঁ খাঁ, প্রোগ্রাম অফিসার সনোজ কুমার বসু প্রমুখ। অনুষ্ঠানে ‘অভিশপ্ত বাল্যবিবাহ’ শীর্ষক নাটিকা ও নৃত্য পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।