পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার হারুণ-অর রশিদ ডিগ্রী কলেজে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ আগস্ট) বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণ থেকে এই শোক র্যালি বের হয়।
র্যালিতে কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমানের নেতৃত্বে অংশগ্রহণ করেন, কলেজের শিক্ষক আনোয়ার হক, সুব্রত কুমার দাস, আব্দুল গফ্ফার, আতিয়ার রহমান, সরদার নূরুল ইসলাম, নাজমুল হক, কলেজ ছাত্রলীগের সভাপতি ওসমান গণি, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মাসুদসহ কলেজের কয়েক শতাধিক শিক্ষার্থী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
