তালা প্রতিনিধি: তালায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ আগস্ট) সকালে উপজেলা ডাকবাংলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মীর জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসরাম মোড়লের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের নেতা ডা. গিয়াস উদ্দীন, সুজিত হোড়, রফিকুল ইসলাম, মীর কল্লোল, মাসুদ বিশ্বাস, গিয়াস উদ্দীন, শাহিনুর রহমান, মিজানুর রহমান, আলীম, সরদার ইয়াছিন, সৈয়দ ইলিয়াস, আব্রাহাম লিংকন ও বিকুল প্রমুখ।
সভায় চলতি মাসে শেখ রাসেল’র উপর স্কুল ও কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগীতা, জাতীয় শোক দিবস পালন ও সাংগঠনিক কর্মকাÐ জোরদার করাসহ নানাবিধ বিষয়ে আলোচনা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
