ঢাকাSunday , 5 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এসপি গোল্ডেন লাইনের মালিক গ্রেফতার

admin
August 5, 2018 7:04 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ঢাকার মগবাজারের বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহতের ঘটনায় লস্কর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এসপি গোল্ডেন লাইনের মালিক জুনায়েদ হোসেন লস্করকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।
শুক্রবার (৪ আগস্ট) সাতক্ষীরা পৌরসভার লস্কার পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-৬ এর সিপিসি স্পেশাল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান।
অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন বলেন, রাজধানীর মগবাজারে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহতের ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে চালক ও বাস মালিককে আসামী করে মামলা করে। সড়ক দুর্ঘটনা নিয়ে দেশের অবস্থা উত্তাল থাকায় উপরের নির্দেশে (৪ আগস্ট) রাত ২টার দিকে এসপি গোল্ডেন লাইনের মালিক জুনায়েদ হোসেন লস্করকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সকালে তাকে র‌্যাব-৩ এলাকায় ঢাকায় পাঠানো হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে রাজধানী ঢাকার মগ বজারের ওয়্যারলেস এলাকায় সাতক্ষীরার মালিকানাধীন এসপি গোল্ডেন লাইনের পরিবহনের ধাক্কায় সাইফুল ইসলাম রানা (৩০) নিহত হয়। তিনি ঢাকার মগবাজারের কমিউনিটি হাসপাতালের সেবক ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।