ঢাকাSaturday , 4 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় শোক দিবস উপলক্ষ্যে শ্রমিক লীগের প্রস্তুতি সভা

admin
August 4, 2018 4:14 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ আগস্ট) রাত ৮টায় সখিপুর মোড়স্থ ইমারত শ্রমিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি ইশারাত আলী, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক ও ইউপি সদস্য আসমোতুল্লাহ গাজী আসমান, পারুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন সভাপতি পরাণ চন্দ্র সরকার, কবির হোসেন প্রমুখ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সদর ইউনিয়ন সভাপতি রাজিব হোসেন জজ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, আশিষ ঘোষ প্রমুখ।
সভায় আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহদাত বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।