সুপ্রভাত সাতক্ষীরা ডেস্ক: সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোডিং পরিদর্শন করেছেন সাতক্ষীরা শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।
শনিবার (৪ আগস্ট) বিকালে তিনি পরিচালনা কমিটি ও এতিম শিশুদের সাথে মতবিনিময় করেন এবং হিসাব নিকাশ নিরীক্ষণ করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোডিং পরিচালনা পরিষদের সহ-সভাপতি শেখ তহিদুর রহমান, সাধারণ সম্পাদক কাজী সিরাজুল হক, কোষাধ্যক্ষ মো. আবু দাউদ, সদস্য মহসীন হোসেন বাবলু, কাজী আমিরুল হক আহাদ, অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মজিদ সিদ্দিকি, প্রভাষক মো. মনিরুজ্জামান, মাওলানা সিদ্দিকুর রহমান, হাফেজ মো. ইব্রাহীম খলিল, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ জাহাঙ্গীর আলম জিয়া ও আহ্ছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোডিং এর শিক্ষক ও শিক্ষার্থীরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
