ঢাকাFriday , 3 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মহিলা আ’লীগের নেত্রী মমতাজুন নাহার ঝর্ণার কুলখানি

admin
August 3, 2018 4:35 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য ও জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান মমতাজুন নাহার ঝর্ণার কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ আগস্ট) বাদ জুম্মা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার নিজ বাড়িসহ স্থানীয় ৫টি মসজিদে মিলাদ মাহফিল ও কোরআন খানি অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচিতে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দিন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, মো. শহিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল গণি, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন, জেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিক, শেখ তহিদুর রহমান ডাবলু, শেখ কামরুল হক চঞ্চল, শেখ মুসফিকুর রহমান মিল্টন, শেখ আব্দুল কাদেরসহ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী অংশ নেন।

প্রসঙ্গত, মমতাজুন নাহার ঝর্ণা গত ২২ জুন শুক্রবার দুপুর ১২টা ৪৫ মিনিটে সাতক্ষীরা ডক্টরস ল্যাবে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।