মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে শাহিন হোসেন (২৩) নামে এক কলেজ ছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে। শুক্রবার (৩ আগস্ট) সকাল ১০টায় উপজেলার পদ্মনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহিন ওই গ্রামের আবুল হোসেন মোল্যার ছেলে। সে স্থানীয় মশিয়াহাটী কলেজের স্নাতক ক্লাসের ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, কলেজ ছাত্র শাহিন শুক্রবার সকালে পদ্মনাথপুর গ্রামে নিজেদের মাছের ঘেরে খাবার দিয়ে সকাল ১০টার দিকে বাড়ি ফিরছির। পথিমধ্যে ওই গ্রামের আফসার উদ্দীনের বাড়ির সামনের রাস্তায় বিদ্যুতের তার ছিড়ে পড়ে থাকতে দেখে সে হাত দিয়ে তার সরাতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বিকাল ৪টার দিকে নিহতের লাশ উদ্ধার করে। পরে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
