ঢাকাFriday , 3 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় শোক দিবসের প্রস্তুতি সভা

admin
August 3, 2018 5:12 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা সদর ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ আগস্ট) বিকাল ৫টায় সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু বকর গাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক, উপজেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিন সিরাজ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অমিত হাসান সবুজ প্রমুখ। এসময় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থেকে বিভিন্ন মতামত প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।