ঢাকাFriday , 3 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ৩ দিনব্যাপী ভ্রাম্যমাণ বই মেলা উদ্বোধন

admin
August 3, 2018 4:51 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ বই মেলা উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৩ আগস্ট) দুপুর ২টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ জানান, বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই ভ্রাম্যমাণ বই মেলায় বিভিন্ন প্রকার কয়েকশ বই রয়েছে। বইপ্রেমীরা এখানে অবস্থান করে বই পড়তে পারবেন এবং নির্দিষ্ট
মূল্যে বই কিনতেও পারবেন।
মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ফিল্ড অফিসার জহিরুল ইসলাম জানান, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে বই পড়তে আগ্রহী করার জন্য বিশ্ব সাহিত্য কেন্দ্র দেশের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ বই মেলার আয়োজন করে আসছে। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে মেলায় আসার অনুরোধ জানান। উল্লেখ্য, প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীসহ সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে। এবিষয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচার চালানো হয়েছে। মেলা শেষ হবে ৫ আগস্ট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।