ঢাকাThursday , 2 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে দেশের উন্নয়ন হচ্ছে: আ স ম ফিরোজ

admin
August 2, 2018 5:36 pm
Link Copied!

এম ওসমান, বেনাপোল: ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল উন্নয়নের কাজ দুর্বার গতিতে এগিয়ে চলছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে বিজয়ী করা ছাড়া আর কোন বিকল্প পথ নেই। কারণ দেশ স্বাধীনের পর দেশে যে উন্নয়ন হয়েছে তা একমাত্র আওয়ামী লীগ সরকারই করেছে। বৃহস্পতিবার (২ আগস্ট) বিকেলে বেনাপোল বলফিল্ড মাঠে মৎস্য চাষে স্বর্ণপদক প্রাপ্ত শার্শার সংসদ সদস্য শেখ আফিল উদ্দীনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইফ আ স ম ফিরোজ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে দেশ। বাড়ছে উন্নয়নের কাজ। তাই আগামী নির্বাচনে সকলকে এক হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
এসময় যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দীনকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করে সংবর্ধিত করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ঝিকরগাছা-চৌগাছার সাংসদ অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, শার্শা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সালেহ আহম্মেদ মিন্টু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, ওহিদুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মুক্তিযোদ্ধা কমান্ড মোজাফ্ফর হোসেন। উলাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আয়নাল হক, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, বেনাপোল ইউনিয়ন চেয়ারম্যান বজলুর রহমান, নিজামপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম, শার্শা ইউনিয়ন চেয়ারম্যান সোহারব হোসেন, পুটখালি ইউনিয়ন চেয়ারম্যান মাস্টার হাদিউজ্জামান, বাগআঁচড়া ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল ও উপজেলা ছাত্র লীগের সভাপতি আব্দুর রহিম সর্দার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।