কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ার মেয়ে শ্রেয়া রেজা ‘শাপলা’ কাব অ্যাওয়ার্ড পেয়েছে।
সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে ২০১৫ সালে শেখ শ্রেয়া রেজাকে এই পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শ্রেয়া উপ-সহকারি কৃষি কর্মকর্তা কামাল রেজার ছোট মেয়ে।
কামাল রেজা অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমার বড় মেয়ে কান্তা রেজাও আগে শাপলা পদক অর্জন করেছিল, তারই ধারাবাহিকতায় এই পদক আমার ও পরিবারের জন্য গর্বের এবং মেয়ের জন্য অনুপ্রেরণা। সে আরো এগিয়ে যাক এই কামনা করি ও সকলের কাছে দোয়া চাই।’
উল্লেখ্য, শেখ শ্রেয়া রেজা প্রাইমারি স্কুল পর্যায়ের কাব স্কাউট কার্যক্রমের উপর এই অ্যাওয়ার্ড পেয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
