ঢাকাThursday , 2 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

লাইসেন্স ও ফিটনেস নেই

admin
August 2, 2018 3:52 pm
Link Copied!

সুপ্রভাত সাতক্ষীরা ডেস্ক: গাড়ির লাইসেন্স ও চালকের বৈধ কাগজপত্র না থাকায় ১৩ বাস-মাইক্রো-ট্রাক চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ আগস্ট) সকাল ১১টার দিকে বাকালে পেট্রোল পাম্পের সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ আদনান ও শাম্মী আক্তার এবং একই দিনে দুপুর ১২টায় সদর উপজেলার গোবিনাথপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার ও স্বজল মোল্লা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে এই জরিমানা করেন।
সাতক্ষীরা বিআরটিএ’র সহকারী পরিচালক তানভীর আহমেদ জানান, গাড়ির লাইসেন্স, চালকের বৈধ কাগজপত্র ও ফিটনেস না থাকার অভিযোগে ১৯৮৩ সালে মোটরযান অধ্যাদেশ এর ১৩৮ ও ১৫২ ধারায় চালক মো. তুহিন ও মো. আকরামুলকে পাঁচশ টাকা জরিমানা এবং মো. সোহাগ, মো. হাকিম এবং মো. জাহাঙ্গীরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, গাড়ির লাইসেন্স ও ফিটনেস না থাকায় ১৯৮৩ সালে মোটরযান অধ্যাদেশ এর ১৩৮ ও ১৫২ ধারা অনুযায়ী মাইক্রো চালক মো. আবু জাফর ও নজরুল ইসলাম এবং বাস চালক রওশন সরদার ও আবুল কাশেমকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া চালক মো. বকর আলী মোড়ল ও এস. এম হাফিজুর রহমানকে পাঁচশ টাকা জরিমানা এবং লাইলেন্স না থাকার অভিযোগে আব্দুল সাত্তার ও মো. আলমগীর হোসেনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।