পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আব্দুর গফুর গাজী (৫৫) নামের এক জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১ আগস্ট) রাতে খলিষখালী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আব্দুর গফুর গাজী থানা সদরের খলিষখালী গ্রামের মৃত সোনাই গাজীর ছেলে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, বুধবার রাতে খলিষখালী গ্রামে পুলিশের বিশেষ অভিযানে আব্দুল গফুর গাজীকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
