ঢাকাThursday , 2 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নিহত বুশরার পরিবারের পাশে জেলা ছাত্রলীগের সভাপতি

admin
August 2, 2018 6:01 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত চার বছরের শিশু বুশরার পরিবারের সাথে দেখা করেছে জেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা। বৃহস্পতিবার (২ আগস্ট) রাতে সদরের বলাডাঙ্গা গ্রামের লেয়াকত আলী বাবুর বাড়িতে যান তিনি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহীন আলম সাদ্দাম, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী শাহেদ পারভেজ ইমন, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. মহিদুল ইসলাম, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক তানভীর কবির রবিন প্রমুখ। জেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল ইসলাম দুর্ঘটনায় নিষ্পাপ বুশরার মৃত্যুতে পরিবারকে সমবেদনা জানিয়ে বলেন, নিহতের পরিবারটি আর্থিকভাবে খুবই অস্বচ্ছল। পরিবারটিকে আর্থিক সহায়তার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আবেদন করবো। আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রী পরিবারটির পাশে দাড়াবেন। এসময় স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।