কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে বেসরকারি সংস্থার বিন্দু’র উদ্যোগে দুইশ মহিলার মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সংস্থার সভাপতি জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে চারা বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার মন্ডল।
‘সামাজিক বনায়ন আমাদের আজীবন প্রকল্প’ তারই প্রেক্ষিতে চারা বিতরণকালে আরও উপস্থিত ছিলেন বিন্দু’র উপদেষ্টা অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহীম, সংস্থার কো-অর্ডিনেটর কানিজ সাইমা, প্রকল্প কর্মকর্তা ফারজানা ইয়াসমিন প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
