ঢাকাThursday , 2 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির মহেশ্বরকাটিতে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শনে ইউএনও

admin
August 2, 2018 4:55 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন মহেশ্বরকাটি স্লুইসগেট ও নওয়াপাড়ার চন্ডিতলায় পাউবো’র ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (২ আগস্ট) দুপুরে তিনি ব্লুগোল্ড সংস্থা কর্তৃক নির্মাণাধীন মহেশ্বরকাটি স্লুইস গেটটি পরিদর্শন করেন।
এ সময় ইউএনও স্লুইস গেটটি পরিদর্শন করে গেট নির্মাণকারীদের দু’দিনের মধ্যে নতুন গেটে পাট লাগিয়ে এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থা করার নির্দেশ দেন।
এছাড়া তিনি চন্ডিতলায় পাউবো’র বেড়িবাঁধের ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করে দ্রæত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে বলে স্থানীয়দের আশ্বাস্ত করেন। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীন নিজে দাড়িয়ে থেকে কুল্যা ইউনিয়নের গুনাকরকাটিতে রাস্তা কেটে পাইপ বসিয়ে ২০টি পরিবারের জলাবদ্ধতা দূর করতে সহায়তা করেন। গুনাকরকাটি গ্রামের ইটের সোলিংয়ের রাস্তা কেটে সেখানে পাইপ বসিয়ে দিলে পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।