ঢাকাThursday , 2 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আ’লীগ নেত্রী মমতাজুন নাহার ঝর্ণা স্মরণে দোয়া অনুষ্ঠান

admin
August 2, 2018 5:03 pm
Link Copied!

সুপ্রভাত সাতক্ষীরা ডেস্ক: জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভানেত্রী মমতাজুন নাহার ঝর্ণার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ আগস্ট) বিকাল ৫টায় সাতক্ষীরা সরকারি শিশু পরিবারে জেলা মহিলা আওয়ামী লীগ এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোস্না আরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মিসেস রিফাত আমিন। আরও বক্তব্য রাখেন, প্রয়াত মমতাজুন নাহার ঝর্ণার মেঝো মেয়ে মিঠুন, জেলা মাহিলা আওয়ামী লীগের সহ-সভানেত্রী ফরিদা আক্তার বানু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুণ-উর-রশিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক হারুণ আর রশিদ প্রমুখ।
বক্তারা মমতাজুন নাহার ঝর্ণার স্মৃতিচারণ করেন এবং বিদেহী আত্মার শান্তি কামনা করেন। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মনোয়ারা খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন শহর সামাজ সেবা অফিসার শেখ শহিদুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।