শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে চোরাই মটরসাইকেলসহ ফেরদাউস হোসেন (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১ আগস্ট) বেলা ১২টার দিকে তাকে আটক করা হয়। আটক ফেরদাউস উপজেলা সদরের হুদা মহুরীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার এসআই আমজাদ হোসেন ফেরদাউসকে শ্যামনগর বাসস্ট্যান্ড থেকে চোরাই হিরোহোন্ডা মটর সাইকেলসহ আটক করে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন এ ঘটনার সত্যতা প্রকাশ করে বলেন, তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
