মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরের স্মরণপুরে কলেজছাত্রী মহিমা আক্তার সেতুর (১৮) আত্মহত্যার ঘটনায় চার জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সোমবার (৩০ জুলাই) বিকেলে সেতুর ভাই সাগর বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন, সেতুর স্বামী একই গ্রামের মুস্তাফিজুর রহমান অপু, অপুর বাবা আব্দুল মমিন, তার মা জবেদা বেগম ও অপুর দ্বিতীয় স্ত্রী। সেতুকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। মণিরামপুর থানার ওসি মো. মোকাররম হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার সকালে স্বামীর উদ্দেশ্যে চিরকুট লিখে নিজ ঘরের সিলিং ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সেতু। চিরকুটে সেতু তার মৃত্যুর জন্য স্বামী অপুকে দায়ী করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
