ঢাকাWednesday , 1 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে স্কুলের কাগজপত্র চাওয়ায় প্রধান শিক্ষককে পেটালেন সভাপতি!

admin
August 1, 2018 5:26 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে স্কুলের কাগজপত্র চাওয়ায় প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করেছেন ম্যানেজিং কমিটির সভাপতি। বুধবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে ফকরাবাদ জে বি নি¤œমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে আশাশুনি থানায় স্কুলের সভাপতির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন আহত প্রধান শিক্ষক অজয় কুমার ঢালী।
লিখিত অভিযোগে জানা গেছে, কয়েক মাস আগে ফকরাবাদ গ্রামের মৃত সূর্য্যকান্ত মÐলের ছেলে সুব্রত কুমার মÐল স্কুলের সভাপতি নির্বাচিত হয়েছেন। শুভেচ্ছা বিনিময় মিটিংয়ে তিনি স্কুলের রেজুলেশন খাতা, নোটিশ খাতা, ক্যাশ খাতা, দলিল, চুক্তিপত্রসহ অন্যান্য জরুরী কাগজপত্র নিজ হেফাজতে নিয়ে সভার মুলতবি ঘোষণা করে স্কুল ত্যাগ করেন। এরপর থেকে স্কুলের এসব জরুরী কাগজপত্র তার কাছে ফেরত চাইলে সভাপতি নানারকম তালবাহানা শুরু করে অদ্যাবধি সেগুলো ফিরিয়ে দেননি। বারবার তার কাছে কাগজপত্র চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বুধবার স্কুলে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীদের সামনে প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। কথা কাটাকাটির এক পর্যায়ে সভাপতি প্রধান শিক্ষককে কিল, ঘুষি মেরে আহত করেন এবং মামলা করলে দেখে নেবেন বলে শাসিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। স্কুলের অন্যান্য শিক্ষকরা আহত প্রধান শিক্ষককে স্থানীয় ডাক্তার দিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে আশাশুনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।