ঢাকাWednesday , 1 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অসহায় ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ ‘এমপি রবি পাশে দাড়িয়ে ছিলো বলে খেয়ে পরে বেঁচে আছি’

admin
August 1, 2018 4:49 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার অসহায় ও দুস্থ ১৯ মহিলার মাঝে আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার (১ আগস্ট) দুপুরে সদর উপজেলা ডিজিটাল কর্নারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎন্সা আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজাউল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান প্রমুখ।
এসময় সংসদ সদস্য বলেন, ‘আমি সব সময় সামগ্রিক উন্নয়নে রাস্তা-ঘাট, বিদ্যুৎসহ অসহায় মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করেছি। এসব কাজ করে আমি তৃপ্তি পাই। দেশের নারী সমাজ জাগ্রত হয়েছে। জননেত্রী শেখ হাসিনার সরকার দেশ ও জাতির ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে দাড় করিয়েছেন। এসব উন্নয়ন সাধারণ মানুষের কাছে তুলে ধরতে সকলের প্রতি আহবান জানান তিনি। তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে। তাই উন্নয়ন ও শান্তির জন্য বাংলার জনগণ আবারো আওয়ামী লীগের নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবে।’
এসময় সেলাই মেশিন নিতে আশা উপকারভোগী হাসি খাতুন অনুভ‚তি ব্যক্ত করে বলেন, আমরা ২০১৩ সালের সহিংসতায় ব্যাপক ক্ষয়-ক্ষতির সম্মুখীন হয়েছিলাম। আওয়ামী লীগের কোন নেতা আমাদের পাশে দাড়ায়নি। সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আমার পরিবারের পাশে দাড়িয়েছে বলে আমরা আজো পরিবার নিয়ে খেয়ে পরে বেঁচে আছি। আজ যে সেলাই মেশিনটি পেলাম এটা দিয়ে কাজ করে আমাদের পরিবার খুবই উপকৃত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।