ঢাকাTuesday , 31 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রোকেয়া মনসুর কলেজের উপাধ্যক্ষের বিদায় সংবর্ধনা

admin
July 31, 2018 5:31 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের রোকেয়া মনসুর মহিলা কলেজের উপাধ্যক্ষ আবু জাফর ছিদ্দিককে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ জুলাই) বেলা ১টায় কলেজের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবুর সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন দর্শন বিভাগের সহকারি অধ্যাপক শ.ম মমতাজুর রহমান, সহকারি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, ইসলাম শিক্ষা বিভাগের সহকারি অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী ও প্রথম বর্ষের ছাত্রী তাহেরা সুলতানা। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে বিদায়ী উপাধ্যক্ষকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
প্রসঙ্গত, উপাধ্যক্ষ আবু জাফর ছিদ্দিক ১৯৮৩ সালে মংলা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৮৯ সালের ১ জানুয়ারী কালিগঞ্জ কলেজে যোগদান করেন। এরপর তিনি ২০০০ সালের ১ জুলাই কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন। দীর্ঘ ১৮ বছর সুনামের সাথে দায়িত্ব পালন করে কলেজের একাডেমিকসহ বিভিন্ন সময় সার্বিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।