ঢাকাSaturday , 28 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডুমুরিয়ায় ইয়াবাসহ ১২ মাদক ব্যবসায়ী আটক

admin
July 28, 2018 6:20 am
Link Copied!

ডুমুরিয়া প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় ১২হাজার দুইশ পিস ইয়াবাসহ ১২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার (২৫ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাকবাশিয়া গ্রামের জিএম জিন্নাত আলীর ছেলে আবদুল হামিদ (২৯), কাপসাডাঙ্গা গ্রামের মো. আমিন উদ্দীন সরদারের ছেলে ইসমাইল হোসেন (৩২), সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর বাজারপাড়া গ্রামের মো. লুৎফর গাজীর ছেলে আশরাফুল কবীর বাবু (২২), পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার ইন্দুরকানি এলাকার মৃত তাজেল মোল্লার ছেলে জাকির মোল্লা (৩৫) ও ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভান্ডারিয়া এলাকার সামছু খলিফার ছেলে মোশাররফ ওরফে মুসা, খুলনা মহানগরের চাঁনমারী বাজার এলাকার মৃত আবুল বাশার খানের ছেলে শাহনেওয়াজ ওরফে শুভ (২৯) ও ফুলতলা উপজেলার দামুদার এলাকার মৃত হোসেন ভূইয়ার ছেলে আকবর ও গাড়াখোলা এলাকার শওকত মহলদারের ছেলে অহিদুল মহলদার, খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকার অমূল্য বিশ্বাসের ছেলে অর্জুন কুমার বিশ্বাস (৪০), ধামরাইল গ্রামের মোহাম্মদ আলী ও শওকত হোসেন, কাপড়িপাড়া এলাকার হাফিজুর রহমান।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ বুধবার রাতে ডুমুরিয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১২জন মাদক ব্যাবসায়ীকে আটক ও তাদের কাছ থেকে ১২ হাজার দুইশ পিস ইয়াবা উদ্ধার করে। যার মূল্য প্রায় ৩৬ লাখ ৪০ হাজার টাকা। তাদের নামে ডুমুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। যার মামলা নং ৩৫।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।