ঢাকাWednesday , 25 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা সরকারি কলেজ নতুন ভবনের ৪র্থ ও ৫ম তলার সম্প্রসারণ কাজ উদ্বোধন

admin
July 25, 2018 5:00 pm
Link Copied!

সুপ্রভাত সতক্ষীরা ডেস্ক: সাতক্ষীরা সরকারি কলেজে ১ কোটি ৬৩ লক্ষ টাকা ব্যয়ে নতুন ভবনের চতুর্থ ও পঞ্চম তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৫ জুলাই) সকালে কলেজ প্রাঙ্গণে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ^াস সুদেব কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নতুন ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক পর্ষদ সম্পাদক আমান উল্লাহ আল-হাদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এসএম আফজাল হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারী প্রকৌশলী মো. তানভীর ইসলাম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. আবু জাহেদ বিন গফুর প্রমুখ। পোস্ট গ্রাজুয়েটের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ৬৩ লক্ষ টাকা ব্যয়ে চতুর্থ ও পঞ্চম তলার একাডেমিক কাম এ্যক্সামিনেশন হলের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এসময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।