ঢাকাWednesday , 25 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় আটশ’ বোতল ফেনসিডিলসহ নারী আটক

admin
July 25, 2018 4:03 pm
Link Copied!

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় আটশ’ বোতল ফেনিসিডিলসহ আনোয়ারা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ জুলাই) ভোরে পানবুড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আনোয়ারা বেগম উলাশী ইউনিয়নের পানবুড়ি গ্রামের আব্দুর রহিমের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারত সীমান্ত পার হয়ে ফেনসিডিলের একটি বড় চালান উলাশী ইউনিয়নে অবস্থান করছে। ভোর সাড়ে ৪টায় এসআই সৈয়দ বকতিয়ার রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল পানবুড়ি গ্রামের আব্দুর রহিমের বাড়ি অভিযান চালিয়ে আনোয়ারা বেগমকে আটক করে। পরে আনোয়ারার স্বীকারোক্তিতে ঘর থেকে ৮টি প্যাকেট থেকে আটশ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ তাসমিম আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ৯ জনের নাম উল্লেখ করে মাদক আইনে মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।