ঢাকাWednesday , 25 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রতনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন সভাপতি শিশির, সম্পাদক সাইদুর রহমান

admin
July 25, 2018 6:09 pm
Link Copied!

কালিগঞ্জের রতনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুলাই) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নুরুজ্জামান জামু ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ উজ্জল স্বাক্ষরিত এক যৌথ বিবৃতির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রতনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটির কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে শিশিরকে সভাপতি ও সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক এবং দিদারকে সিনিয়র সহ-সভাপতি, শরিফুলকে যুগ্ম সম্পাদক মনোনীত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। একই সাথে আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, দীর্ঘদিন রতনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রম না থাকা এবং কেন্দ্রীয় কমিটির নির্দেশ অমান্য করায় রতনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। প্রেসবিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।