সুপ্রভাত সাতক্ষীরা ডেস্ক: প্রতিষ্ঠানের লাইসেন্স ও ফি আদায়ের তালিকা না থাকায় দুই ক্লিনিক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে সদর উপজেলার ইটাগাছা ও পলাশপোল এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে এ জরিমানা করেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব বলেন, মেডিকেল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাব (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর ৭ ও ৮ ধারা অনুযায়ী রোগীর ফি আদায়ের তালিকা এবং লাইসেন্স না থাকার অভিযোগে ইটাগাছার ন্যাশনাল হাসপাতালের মালিক আব্দুল হাফিজকে দুই হাজার টাকা এবং পলাশপোলের একতা ক্লিনিকের মালিক হরিদাস ম-লকে তিন হাজার জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ড. জয়ন্ত সরকার।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
