ঢাকাWednesday , 25 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পারুলিয়ায় অপদ্রব্য পুশ করায় ২ মৎস্য ব্যবসায়ীর জরিমানা

admin
July 25, 2018 4:17 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ায় অপদ্রব্য পুশ করার অপরাধে দুই মৎস্য ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ জুলাই) সকাল ১১টায় মৎস্য পণ্য ও মান নিয়ন্ত্রণ বিধিমালা ১৯৯৭ অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজ-আল-আসাদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে এই জরিমানা করেন।
এসময় একরামুল ফিসের পরিচালক শরিফুল ইসলাম ও ইউনুছ আলীকে ১০ হাজার টাকা এবং সোনালী ফিসের পরিচালক রবিউল ইসলামকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, সহকারী মৎস্য কর্মকর্তা শেখ হাফিজুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, পারুলিয়ার বিভিন্ন মৎস্য ব্যবসায়ীরা তাদের স্বার্থ হাসিলের জন্য মাছে অপদ্রব্য পুশ করে আসছে। এতে একদিকে দেশের মৎস্য সম্পদ নষ্ট হচ্ছে, অপর দিকে মৎস্য শিল্পে দেশের মান নষ্ট হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।