ঢাকাWednesday , 25 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুলিয়ায় এক শিশুকে হত্যা চেষ্টার অভিযোগে সৎ মা আটক

admin
July 25, 2018 4:53 pm
Link Copied!

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়নের পুষ্পকাটিতে এক শিশুকে হত্যা চেষ্টার অভিযোগে সৎ মাকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ জুলাই) সন্ধ্যায় তাকে আটক করা হয়।
ওই শিশুর মা জেসমিন বেগম জানান, প্রায় ১০ বছর আগে পুষ্পকাটি এলাকার আব্দুল করিমের সাথে আমার বিয়ে হয়। বিয়ের পর আমাদের সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হয়। কিন্তু আমার স্বামী প্রায় সাত মাস আগে আরও একটি বিয়ে করে আমাকে তালাক দেয়। এরপর থেকে আমাদের ছেলে তানভির (৮) আমার কাছে ও তার বাবার কাছে কিছু দিন করে থাকে। গত শনিবার সে পুষ্পকাটিতে আসে। সোমবার সন্ধ্যায় তানভিরের সৎ মা আজমিরা বাড়ির পাশের একটি বাগানে নিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যার চেষ্টা করে। আজমিরা তানভিরকে মৃত ভেবে আগাছা দিয়ে ঢেকে রেখে আসে। ঐদিন সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় আনছার আলী ওই বাগানের পাশদিয়ে যাওয়ার সময় শিশুর কান্না শুনে চিৎকার করলে স্থানীয়রা এসে শিশুটিকে উদ্ধার করে।
এ ব্যাপারে দেবহাটা থানার ওসি সৈয়দ মান্নান আলী জানান, ৮ বছরের শিশুকে হত্যার চেষ্টায় অভিযুক্ত সৎ মা আজমিরাকে আটক করা হয়েছে। শিশুর পিতা আব্দুল করিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। এদিকে, পুলিশ হেফাজতে শিশু হত্যার চেষ্টার বিষয়টি নিজ মুখে শিকার করেছেন সৎ মা আজমিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।