ঢাকাTuesday , 24 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

admin
July 24, 2018 4:43 pm
Link Copied!

তালা প্রতিনিধি: তালায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং প্রতিষ্ঠান ও দরিদ্র ব্যক্তিদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুলাই) দুুপুরে ৬নং তালা সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদের হলরুমে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি সরদার জাকির হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।
তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন ও তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী রাসেল।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মহিরুল্লাহ মোড়ল, তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে তালার ৪১টি প্রতিষ্ঠান ও দরিদ্র ব্যক্তির মাঝে ঢেউটিন ও নগদ এক লক্ষ ৬৬ হাজার টাকা এবং সাত শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।