ঢাকাFriday , 21 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সখিপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 21 September 2018, 16:07

সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার সখিপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সখিপুর আহছানিয়া মিশনের কার্যালয়ে কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সার্বিক সহযোগিতায় ও সখিপুর আহছানিয়া মিশনের উদ্যোগে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সখিপুর মিশনের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সালামতুল্লা গাজী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের কার্যনির্বাহী সদস্য অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ডা. নজরুল ইসলাম, সখিপুর মিশনের সহ-সভাপতি মোখলেছুর রহমান, সহ-সভাপতি আনসার আলি গাজী, সাধারণ সম্পাদক প্রফেসর আবু তালেব, প্রফেসর আজহারুল ইসলাম, প্রফেসর হাফিজুর রহমান, ইউপি সদস্য আকবর আলি, মিজানুর রহমানসহ মিশনের সদস্যবৃন্দ ।
প্রসঙ্গত, প্রতি শুক্রবার সখিপুর আহছানিয়া মিশন কার্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মিশনের ফ্রি রোগী দেখবেন ডা. নারায়ন চন্দ্র ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *