ঢাকাWednesday , 19 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খলিলনগর ইউনিয়ন ছাত্রলীগের বর্ধিত সভা

admin ঢাকা
আপডেট: 19 September 2018, 23:44

ডেস্ক রিপোর্ট: তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন উপলক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় খলিলনগর ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে খলিলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। খলিলনগর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক উত্তম সেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর আলন সুমন। এসময় আরও উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক সেলিম, রনি, দিপায়ন, সাবেক ছাত্রনেতা জাহিদুর রহমানসহ প্রমুখ।
সভায় বক্তারা সম্মেলনের মাধ্যমে খলিলনগর ইউনিয়ন ছাত্রলীগের একটি শক্তিশালি ইউনিট তৈরি করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অশুভ শক্তি মেকাবেলা করার ঘোষণা দেন। সভায় তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাকসুদুর রহমান পলাশ, আল-আমিন, ফয়সাল, জুয়েল, দেবাশীশ, দেবব্রত প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *