ঢাকাSunday , 28 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় মুুক্তিযোদ্ধা সংসদের নতুন ভবন উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 June 2020, 21:17

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নতুন ভবনের ৩য় তলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন দেবহাটা উপজেলা জামে মসজিদের ইমাম মুফতি আব্দুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গনি, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, মুক্তিযোদ্ধা সংসদের দপ্তর কমান্ডার আব্দুর রউফ, সদর ইউনিয়ন কামন্ডার কাজী ইদ্রিস সহ সকল মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *