ঢাকাMonday , 11 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে সদর এমপি রবির প্রতিনিধিদল

admin ঢাকা
আপডেট: 11 November 2019, 21:51

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নির্দেশে তার পক্ষ থেকে সাতক্ষীরায় প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর তান্ডবে ক্ষতিগ্রস্ত সদরের বিভিন্ন এলাকায় কয়েকটি টিম পরিদর্শন করেন ও দুর্গত অসহায় মানুষের খোঁজ-খবর নিয়েছেন দলীয় প্রতিনিধিবৃন্দ। এ সময় ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা), জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলার জ্যোৎছ্না আরা, সমাজ সেবক যুব নেতা মীর মহিতুল আলম মহি, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ও অ্যাডিশনাল পিপি অ্যাড. শেখ তামিম আহম্মেদ সোহাগ, সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, পৌর আ’লীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা মহিলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাশসহ দলীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় প্রতিনিধিবৃন্দ সদরের ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর, সুপারিঘাটা, বালুইগাছাসহ বিভিন্ন দুর্গত এলাকার আশ্রয় কেন্দ্র ও ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর তান্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন, অসহায় মানুষের সাথে কথা বলেন এবং সমস্যার শোনেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *