ঢাকাThursday , 31 October 2019
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় প্রতিবন্ধীর উপর ইট ছোঁড়ার অভিযোগ

admin
October 31, 2019 10:11 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় টিনের ঘরের চালের উপর ক্ষতিকারক গাছের ডাল কাটার ঘটনায় এক প্রতিবেশীর বিরুদ্ধে ভাঙচুর, হুমকি সহ মানসিক প্রতিবন্ধীর উপর ইট-পাটকেল ছুঁড়ে আহত করার অভিযোগ উঠেছে। উপজেলার লস্কর ইউপির আলমতলা গ্রামে এ ঘটনা ঘটে। বাউখোলা নদীর চরের বাসিন্দা আলমতলা গ্রামের এক সময় ভ্যান চালক, বর্তমানে মানসিক প্রতিবন্ধী ছলেমান জমাদ্দার ও রাড়–লীর গাউসুল সরদার আলমতলা গ্রামের মজিদ মোড়লের কাছ থেকে খাস জমি ক্রয় করে বসবাস শুরু করে। স্থানীয়রা জানিয়েছেন, ক্রয় সূত্রের মালিক হয়ে গাউসুল পেশি শক্তি ও প্রভাব বলে স্থানীয়দের কবজায় রাখার চেষ্টা করেন। এ বিষয়ে ঘটনার বর্ণনা দিয়ে প্রতিবন্ধী ছলেমানের ছেলে দিনমজুর আল-আমিন জানান, প্রতিবেশী গাউসুলের একটি সিরিশ গাছের ডাল আমার ঘরের টিনের চালের উপর পড়ে। ঝড়-বৃষ্টি হলে বাতাসে টিনের উপর বাড়ি খেলে নানা শব্দে পরিবারের সদস্যরা ভীতির মধ্যে থাকে। আমি প্রতিবেশীদের মাধ্যমে বহুবার এ ডাল কাটার অনুরোধ জানালে তারা তা আমলে নেয়নি। শেষ পর্যন্ত মঙ্গলবার সকালে সিরিশ গাছের ২টি ডাল কাটার সময় গাউসুলের পরিবার আমাদের উপর ইট-পাটকেল ছুঁড়ে। এতে আমার মানসিক প্রতিবন্ধী পিতাও আহত হয়। এ বিষয়ে প্রতিপক্ষ গাউসুলের মতামত জানার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে স্থানীয় ইউপি সদস্য হারুন জমাদ্দার ঘটনার সত্যতা স্বীকার করে বলে, আমি মোবাইলে এ বিষয়ে গাউসুলের কাছে ঘটনা জানার চেষ্টা করলে এক পর্যায়ে তার স্ত্রীকে মোবাইলটি ধরিয়ে দিলে সে রুঢ় ভাষায় কথা বলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।