ঢাকাWednesday , 23 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখলের চেষ্টা প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩

admin ঢাকা
আপডেট: 23 October 2019, 12:06

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল করতে যেয়ে ঘেরা-বেড়া কর্তন করাকালে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৩জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দাখিল হয়েছে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার বান্দিকাটি গ্রামের আব্দুর রাজ্জাক গাজী গংদের সাথে লুৎফর মোড়ল গংদের জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন চলে আসছে। এ নিয়ে আব্দুর রাজ্জাক গংরা পাইকগাছা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারা মোতাবেক মামলা করে। যার নং- ২২৫/১৯। বিচারক দু’পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ দেন। মঙ্গলবার সকাল ৯টায় মৃত মাদার মোড়লের পুত্র লুৎফর মোড়ল, হাফিজুর মোড়ল, নজরুল মোড়লের পুত্র নাজুল হোসেন, মঠবাটীর আবুল হোসেনের পুত্র পাপ্পু সহ ৩/৪ জন আব্দুর রাজ্জাক গংদের ঘেরা-বেড়া কাটতে থাকলে শহর আলী গাজী বাঁধা দিলে প্রতিপক্ষরা তাকে মারপিট করে। তার ডাক চিৎকারে ইয়াকুব গাজী ও মাহমুদা বেগম এগিয়ে আসলে লুৎফর মোড়ল গংরা তাদের পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। পাইকগাছা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, মাহমুদার অবস্থা খুবই খারাপ। এ ব্যাপারে পাইকগাছা থানায় অভিযোগ করলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওসি এমদাদুল হক শেখ জানান, অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *