ঢাকাWednesday , 2 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে চাঁদাবাজি মামলায় উপজেলা বিএনপি’র সভাপতি আটক:পরিবারের দাবি মিথ্যা ও হয়রানিমূলক

admin ঢাকা
আপডেট: 2 October 2019, 21:44

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে চাঁদাবাজি মামলায় উপজেলা বিএনপি’র সভাপতি, সাতক্ষীরা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও ধলবাড়িয়া ইউপি’র বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তারকে গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলার ধলবাড়িয়া গ্রামের মৃত মঞ্জুর হোসেনের ছেলে ও ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল জব্বার বাদী হয়ে ধলবাড়িয়া গ্রামের শেখ দাউদ আলীর ছেলে অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার (৫২), একই গ্রামের শেখ রব্বানীর ছেলে জাহিদ হাসান রিপন (৩৫) ও দীন মোহাম্মদের ছেলে আব্দুল কাইয়ুম (৪০) এর বিরুদ্ধে কালিগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন।

মামলা এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল জব্বারের (৩৫) সাথে অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তারের রাজনৈতিক বিরোধ চলছিল। এছাড়াও রামচন্দ্রপুর মৌজায় ৫ বিঘা জমির মাছের ঘেরে যেয়ে বিভিন্ন সময় চাঁদা দাবি করতেন শেখ আব্দু সাত্তার।
একপর্যায়ে গত ৩০ সেপ্টেম্বর সকাল ৭ টার দিকে আব্দুল জব্বার মাছের ঘের থেকে বাড়ি ফেরার সময় মৌখালী নামক স্থানে পৌছালে অ্যাডভোকেট আব্দুস সাত্তার, আব্দুল কাইয়ুম ও জাহিদ হাসান রিপন তাকে ঘিরে ধরে এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এসময় জব্বার টাকা দিতে অস্বিকার করলে তার কাছে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং বাকি ৩০ হাজার টাকা চাঁদার দাবিতে মারপিট করে। এঘটনায় আব্দুল জব্বার বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন (মামলা নম্বর: ১, তারিখ: ০২/১০/১৯ খ্রি.)।
পরবর্তীতে থানার উপ-পরিদর্শক গোবিন্দ আকর্শনের নেতৃত্বে পুলিশ বুধবার (২ অক্টোবর) মামলার প্রধান আসামি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তারকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন চাঁদাবাজির অভিযোগে শেখ আব্দুস সাত্তারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তারের শ্যালক সিরাজুল ইসলাম সাগর জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অহিংস রাজনীতির নজির রেখে চললেও কিছু সুবিধাভোগী নেতা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করে চলেছেন। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তার দুলাভাইয়ের বিরুদ্ধে মিথ্যা চাঁদবাজি মামলা দায়ের করা হয়েছে। তিনি এটাকে মিথ্যা ও হয়রানিমূলক মামলা উল্লেখ করে এঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *