ঢাকাWednesday , 29 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নারী ও শিশু নির্যাতন কঠোরভাবে দমন করা হবে: ফারুক হোসেন রতন

admin ঢাকা
আপডেট: 29 August 2018, 22:21

এমএ মামুন, সখিপুর (দেবহাটা): দেবহাটার সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন বলেছেন, নারী ও শিশু বিষয়ক যে কোন মতামত, সমস্যা সমাধান ও পরামর্শ প্রদানের লক্ষ্যে সখিপুর ইউনিয়ন কাজ করে যাচ্ছে। প্রতি মাসের শেষ সপ্তাহে ইউনিয়নের সকল জনগণ তাদের মুক্ত মতামত ও পরামর্শ প্রদান করতে পারবেন। বক্সে জমা অভিযোগ দেখার সময় চেয়ারম্যান, সচিব, সকল ইউপি সদস্য ও ইউনিয়নের জনগণ উপস্থিত থাকবে। অভিযোগ দেখে জরুরী ভিত্তিতে সমাধান করা হবে। এছাড়া নারী ও শিশু নির্যাতনের অভিযোগ আসলে তা কঠোরভাবে দমন করা হবে।
বুধবার (২৯ আগস্ট) বেলা ১২টায় ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে অভিযোগ বক্স খোলা ও অভিযোগ পর্যালোচনা অনুষ্ঠানে স্থানীয় জনসাধারণের সামনে তিনি এসব কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব গোলাম রব্বানী, ইউপি সদস্য মোকলেছুর রহমান, আকবর আলী, পরিতোষ বিশ্বাস, জগন্নাথ ম-ল, নির্মল কুমার ম-ল, মোনাজাত আলী, আবুল হোসেন, হাফিজুর রহমান, আলফাতুন নেছা, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা আল মামুন, ব্রেকিং দ্য সাইলেন্সের উপজেলা ফ্যাসিলিটেটর আব্দুল মান্নান, ইউনিয়ন ইউথ ফ্যাসিলিটেটর মেহেদী হাসান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *